Header Premium (728×90)

ডব্লিউইউবি-তে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘সিভিকন ২০২৬’

ভবিষ্যতের টেকসই ও পরিবেশবান্ধব প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ডব্লিউইউবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘সিভিকন ২০২৬’। গত ৩১ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভবিষ্যতের জন্য উদ্ভাবনী টেকসই সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষাবিদ, পেশাজীবী প্রকৌশলী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি করে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্প প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা, অটোক্যাড প্রতিযোগিতা এবং মেকানিক্স অলিম্পিয়াড—এই চারটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন, বুয়েটের অধ্যাপক ড. মো. হাদীউজ্জামান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা প্রকৌশলী ড. পার্থ সাহা এবং কনসল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র দাস ভৌমিক।

বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাগর কুমার পোদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রতিযোগিতাগুলোতে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রকল্প প্রদর্শনীতে ইয়াসির আরাফাত শান্ত, মো. মাসুদ রানা ও মো. রাশেদ আনসারী হৃদয় চ্যাম্পিয়ন হন; মো. মাইনুল হাসান, মো. নাঈম আল রিফাত ও মো. আল আমীন প্রথম রানার-আপ এবং মো. সিফুর রহমান, মো. কাজী আবিদুল ও আবু জাফর মো. ওবায়দুল্লাহ সিদ্দিকী দ্বিতীয় রানার-আপ হন। পোস্টার উপস্থাপনায় মো. আসাদুজ্জামান আসিফ, সৌরভ দে ও লোকিব হোসাইনী লিমন চ্যাম্পিয়ন হন; মো. তাহসানুল হক, ফাহমিদা আফরিন নোহা ও ইয়াসির আরাফাত শান্ত প্রথম রানার-আপ এবং এস.এম. ওলিউল হাসান, টুম্পা মন্ডল ও প্রশান্ত মন্ডল দ্বিতীয় রানার-আপ হন। অটোক্যাড প্রতিযোগিতায় মো. তানভীর আহমেদ রাতুল চ্যাম্পিয়ন, মাহমুদুল হক প্রথম রানার-আপ এবং মো. মাহবুব হাসান দ্বিতীয় রানার-আপ হন। এছাড়া মেকানিক্স অলিম্পিয়াডে গুলশানা আক্তার মিম চ্যাম্পিয়ন, আফসানা আক্তার রিমু প্রথম রানার-আপ এবং রকিবুল হাসান মারুফ দ্বিতীয় রানার-আপ হন।

সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান সাগর কুমার পোদ্দার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, টেকসই সমাধানে প্রকৌশল জ্ঞান প্রয়োগের উদ্দেশ্যে ‘সিভিকন’ একটি নিয়মিত একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

20 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

32 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

43 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

6 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

6 hours ago

This website uses cookies.