Header Premium (728×90)

Categories: শিক্ষা

ফেসবুকে উসকানিমূলক পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে

ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ দেন। কারাগারে পাঠানো শিক্ষার্থীর নাম শারাফাত শারিক রোহান, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র সাইবার সুরক্ষা আইনের এই মামলায় আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে প্রাথমিক তথ্যাদি পাওয়া গেছে। তিনি ফেসবুকের মাধ্যমে উসকানিমূলক পোস্ট করে দেশে অস্থিরতা সৃষ্টি ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছেন। এছাড়া আসামির স্থায়ী ঠিকানা ভিন্ন জেলায় হওয়ায় তার পরিচয় যাচাই করা সম্ভব হয়নি এবং জামিন পেলে তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট ভোর ৪টার দিকে রোহান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেন। এই পোস্টের জেরে শের-এ-বাংলা এ কে ফজলুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে আশুলিয়া থানায় এই সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে ফেসবুক ব্যবহার করে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিরূপ তথ্য প্রচার করেছেন। এছাড়া ছাত্রদল, ছাত্র শিবির ও গণঅভ্যুত্থান নিয়ে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে তিনি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এবং জনমনে ভয়ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

59 seconds ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

24 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

34 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

40 minutes ago

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…

46 minutes ago

ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…

51 minutes ago

This website uses cookies.