Header Premium (728×90)

Categories: জাতীয়

ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায় নেবে না সংস্থাটি। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় যাত্রীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বলা হয়েছে, ট্রেনের টিকিট কিনতে হবে শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এসব অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না। নিরাপদে ট্রেনের টিকিট কেনা এবং প্রতারণা এড়াতে যাত্রীদের সব সময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয়

রোমার অলিম্পিক স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ শেষ সাত মিনিটে…

3 minutes ago

নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ

নোয়াখালীর সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির হোসেন নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে…

23 minutes ago

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন…

33 minutes ago

সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…

42 minutes ago

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক…

52 minutes ago

শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক

চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করার সময় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।…

54 minutes ago

This website uses cookies.