ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম স্পষ্টভাবে জানিয়েছেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনই অছাত্র মুক্ত না করলে বড় ধরনের খেসারত দিতে হবে।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
নিজের পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৫ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অছাত্র সন্ত্রাসীদের মাধ্যমেই ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করলে তা সামাল দেওয়া কঠিন হবে। তাই ক্যাম্পাসগুলোকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'বর্ষা বিপ্লবের গান' কনসার্টের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা…
এক্সিলারেট এনার্জির বন্ধ ভাসমান এলএনজি টার্মিনাল আংশিক চালু হলেও আগামী ২০ আগস্টের আগে দেশের গ্যাস…
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভোর ইউএসএ এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক…
আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ার এবং ৭ শতাধিক মানুষ…
দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে আইইডি বিস্ফোরণে ৫৫তম ব্রিগেডের দুই ইসরাইলি সৈন্য…
জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জুলাই গণ-অভ্যুত্থান…
This website uses cookies.