
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম স্পষ্টভাবে জানিয়েছেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনই অছাত্র মুক্ত না করলে বড় ধরনের খেসারত দিতে হবে।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
নিজের পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৫ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অছাত্র সন্ত্রাসীদের মাধ্যমেই ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করলে তা সামাল দেওয়া কঠিন হবে। তাই ক্যাম্পাসগুলোকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২