জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিতু। আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি মিতুর সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। প্রধানমন্ত্রীর পাশে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাদুঘর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ‘জুলাই-৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.