ইরানের রাজধানী তেহরানের অদূরে অবস্থিত শামসাবাদ শিল্প পার্কে মঙ্গলবার (৪ আগস্ট) একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তেহরানের আঞ্চলিক জরুরি পরিষেবার মুখপাত্র শেরবিন তাবরিজি। তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের ফলে শিল্প পার্কের ওই এলাকার জরুরি পরিষেবার একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় সেখানে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। শিল্প পার্কটির বোর্ডের সদস্য দাভৌদ জানিয়েছেন, অ্যালুমিনিয়াম উৎপাদনকারী একটি কারখানার অভ্যন্তরীণ ট্যাঙ্কে এই বিস্ফোরণ ঘটে, যা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা স্থাপনার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা তৈরি হলেও তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর এবং রে কাউন্টির বিশেষ গভর্নর বিজান সোলাইমানপুর তা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাটি কোনো প্রক্ষেপণ বস্তুর আঘাত বা অন্য কোনো বাহ্যিক কারণের সঙ্গে সম্পর্কিত নয়। তার ভাষ্যমতে, উৎপাদন ইউনিটের ভেতরে শিল্প সামগ্রী রাখা একটি ট্যাঙ্কেই মূলত এই বিস্ফোরণ ঘটেছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
This website uses cookies.