রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় মঙ্গলবার বিকেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সরাসরি মাঠে সক্রিয় দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাদা পাঞ্জাবি পরিহিত নয়ন মাথায় হেলমেট ও হাতে লাঠি কিংবা জিআই পাইপ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছিলেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়ে সংঘর্ষের নেতৃত্ব দিচ্ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেল ৫টার পর। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যার রেশ আলিয়া মাদরাসা এলাকাতেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের ভূমিকা নিয়ে দুই পক্ষই অসন্তোষ প্রকাশ করেছে। সংঘর্ষ চলাকালীন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নয়নের বিতর্কের ঘটনাও ঘটেছে। এ সময় তাকে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলতে শোনা যায়, “তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?” প্রতিবেদনটি লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৫৩
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে…
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ঘটনায় শুধু পুরুষকে শাস্তির বিধান কেন অবৈধ হবে না,…
রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে…
উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত…
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা সত্ত্বেও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো দ্বিতীয় প্রান্তিকে ৪৪ শতাংশ…
শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির…
This website uses cookies.