Header Premium (728×90)

Categories: শিক্ষা

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই উত্তেজনা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে, সংঘর্ষের সময় কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরবর্তীতে তাদের সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চকবাজার থানার পুলিশ সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে চার্জশিট ২৫৯টি, বিচার শুরু ২টির

জুলাই আন্দোলনে দায়ের হওয়া হাজারো মামলার তদন্ত চলছে ধীরগতিতে। দুই বছরে মাত্র ১৩.৮৯ শতাংশ মামলার…

4 minutes ago

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি…

16 minutes ago

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।…

31 minutes ago

টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে ১৮ হাজার ৫০০…

44 minutes ago

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় বিভিন্ন ইভেন্টের ১৪ জন শিক্ষার্থীকে স্পোর্টস স্কলারশিপ দেওয়া হয়েছে।

45 minutes ago

সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার

বাংলাদেশে উন্নত প্রকৌশল দক্ষতা ও সিমুলেশন প্রযুক্তির প্রসারে রাজধানীর সোবহানবাগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ড্যাফোডিল…

46 minutes ago

This website uses cookies.