উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালু করা হবে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ঘোষণা দেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার আগ পর্যন্ত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং পর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবল ও কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে এই কাঠামো দুর্বল হয়ে পড়েছে।
প্রতিমন্ত্রী নিপসমের গবেষণার প্রশংসা করে বলেন, মাঠপর্যায়ে সংগৃহীত বিপুল স্বাস্থ্য তথ্য ব্যবহার করে উপজেলা পর্যায়েই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) অনলাইন ডেটা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তিন থেকে ছয় মাসের গবেষণা মেন্টরিং দেওয়ার পরামর্শ দেন ড. এম এ মুহিত। তিনি জোর দিয়ে বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুধু চিকিৎসক নিয়োগ দেওয়াই যথেষ্ট নয়, প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিশ্চিত করাও জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা সভাপতিত্ব করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার…
টাঙ্গাইলের মধুপুরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চার…
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নেমে…
নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশির দ্বারা হেনস্থার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। তবে…
This website uses cookies.