বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার আয়োজিত অনুষ্ঠান। সেখানে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের মতামত ব্যক্ত করেন, তবে সেই মতামতের দায়ভার ভারতের নয় এবং ভারত সরকার তা সমর্থনও করে না। নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ার আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে মুখপাত্র বলেন, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এবং এই ফোরামে ব্যক্ত করা কোনো মতামতের সঙ্গেই ভারত সরকার একমত নয়।
শেখ হাসিনার ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণের খবর প্রকাশের পর ঢাকা ভারতের কাছে উদ্বেগ জানিয়েছিল। বাংলাদেশের ভাষ্যমতে, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে সোমবার ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মধ্যে আলোচনা হয়েছে।
একই সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ব্রিকস সম্মেলনের অতিথি আমন্ত্রণের প্রচলিত নিয়ম অনুযায়ী করা হয়েছে বলে তিনি জানান। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
কারণ ২০২৭ সালে বিমসটেক তার প্রতিষ্ঠার ৩০ বছর পূরণ করবে এবং সে বছর ঢাকায় বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।
চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে উচ্চ আদালতের আইনজীবী পরিচয়ে প্রতারণা করা সাগর আহম্মেদ ও তার সহযোগী…
জুলাই আন্দোলনে দায়ের হওয়া হাজারো মামলার তদন্ত চলছে ধীরগতিতে। দুই বছরে মাত্র ১৩.৮৯ শতাংশ মামলার…
জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি…
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।…
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে ১৮ হাজার ৫০০…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় বিভিন্ন ইভেন্টের ১৪ জন শিক্ষার্থীকে স্পোর্টস স্কলারশিপ দেওয়া হয়েছে।
This website uses cookies.