Header Premium (728×90)

Categories: রাজনীতি

এমপি ও নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে অস্বস্তিতে জামায়াত

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করলেও একের পর এক অভ্যন্তরীণ বিতর্কের মুখে পড়েছে জামায়াতে ইসলামী। দলের কয়েকজন সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় নেতার নৈতিক স্খলন, স্বজনপ্রীতি, সংসদে ভুল তথ্য প্রদান এবং সরকারি সুবিধা বিতরণে অনিয়মের মতো ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যেকোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলটির ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। একই সঙ্গে এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছে দলটি।

এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অভিযোগ, সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের অনুদান প্রাপকদের তালিকায় তিনি নিজের মেয়ের নাম অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া তালিকায় তার শ্বশুরবাড়ি ও নিজ ইউনিয়নের বাসিন্দাদের বেশি প্রাধান্য দেওয়ার বিষয় নিয়েও প্রশ্ন ওঠে। তীব্র সমালোচনার মুখে এই সংসদ সদস্য দাবি করেন, তালিকাটি প্রস্তুতের দায়িত্বে ছিলেন তার ব্যক্তিগত সচিব।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিতর্কের জন্ম দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তিনি সংসদে দেওয়া বক্তব্যে তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং সংসদের কার্যবিবরণী সংশোধনের জন্য স্পিকারের কাছে লিখিত আবেদন জানান।

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সমালোচনার মুখে সাইকেলটি ফেরত দিয়ে প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নীলগঞ্জের বাসভবনে গত মঙ্গলবার হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র জানায়, এমপি গোলাম রসুলের বাড়ি সংলগ্ন আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, গত সোমবার সকালে এমপির মেয়ে ও মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। তবে জামায়াতের মিডিয়া উইং দাবি করেছে, এমপির মেয়ে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। অন্যদিকে, এমপির বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত দাবি করেছে, বিএনপির নেতাকর্মীদের মদতে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে।

সার্বিক বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানান, দলের ভাবমূর্তির ব্যাপারে তারা অত্যন্ত সচেতন। সে কারণেই গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনৈতিক বা অনিয়মের বিষয়ে দল কোনো ধরনের আপস করবে না এবং এই কঠোর অবস্থানকে জনগণ ইতিবাচকভাবেই দেখছে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য শেখ শরীফুল আলমসহ বেশ কয়েকজন ২০…

21 minutes ago

বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা কাটছে না। বিইআরসি নির্ধারিত দামের তোয়াক্কা না করে…

30 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

39 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

39 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

52 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

1 hour ago

This website uses cookies.