Header Premium (728×90)

Categories: জাতীয়

৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমার সম্মত: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের সিমপাং ডুরিয়ান এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক ও আলোচনার মাধ্যমে মিয়ানমার প্রথমে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়েও মিয়ানমার সরকার সম্মতি দিয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে মালয়েশিয়ার ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা এবং আঞ্চলিক দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট নিরসনে মালয়েশিয়া সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। তিনি এই সিদ্ধান্তকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কার্যালয়ের বাইরে থেকে ১১৩ জন রোহিঙ্গা শরণার্থীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে তিনি এ তথ্য জানান। মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, পেনাং রাজ্যের কুয়ালা মুদার একটি বসতি থেকে উচ্ছেদ হওয়ার পর এই রোহিঙ্গারা সাহায্যের আশায় ইউএনএইচসিআর কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের আটক করে এবং পরে তাদের তিনটি রাজ্যের বিভিন্ন নির্ধারিত স্থানে স্থানান্তর করা হয়েছে। আটককৃত সবার কাছেই ইউএনএইচসিআর-এর বৈধ কাগজপত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

2 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

6 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

31 minutes ago

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…

43 minutes ago

বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

1 hour ago

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

2 hours ago

This website uses cookies.