জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে। অনুষ্ঠান শেষে প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বিরোধীদল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমি মনে করি, জনগণকে বিভ্রান্ত করতেই এই প্রশ্ন তোলা হচ্ছে। আমরা যারা আন্দোলন করেছি, তারা সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ৩১ দফার মতোই জুলাই সনদ বাস্তবায়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা আমাদের কাঙ্ক্ষিত পদ্ধতিতেই হবে। বিরোধীদল এ বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে তিনি দাবি করেন।
গণভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি অংশে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। আমি সে সময় বিবৃতি দিয়েছিলাম যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমাদের সম্মতি ছাড়াই সংস্কার কমিশন সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে। জুলাই সনদের বই অনুযায়ী, যে দল নির্বাচিত হবে তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তা বাস্তবায়ন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী ও কবি নাহিদ নজরুল।
চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী…
নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট…
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে…
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্প শুরু হয়েছিল এক্সে একটি বার্তার মাধ্যমে। সম্প্রতি এক…
নেত্রকোনা পৌরশহরে আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এক পোশাককর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরের রাজুর…
স্পেন জাতীয় দলের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসকে নিয়ে চলছে আলোচনা। বিশ্বকাপের…
This website uses cookies.