Header Premium (728×90)

Categories: বিনোদন

প্রকাশ হলো প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট, প্রেমের শুরু যেভাবে

হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেমের শুরুর গল্প নিয়ে দীর্ঘদিনের কৌতূহল ছিল ভক্তদের। সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট শো ‘হে জোনাস!’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই রহস্যের অবসান ঘটিয়েছেন এই দম্পতি। সেখানেই তাঁরা এক্সে (সাবেক টুইটার) তাঁদের প্রথম কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন এবং বিস্তারিত জানান কীভাবে তাঁদের ডেটিং শুরু হয়েছিল।

নিক জোনাস জানান, তাঁর ভাই কেভিন জোনাস তাঁকে প্রিয়াঙ্কার অভিষেক হলিউড শো ‘কোয়ান্টিকো’র কথা জানিয়েছিলেন। এরপর সানসেট বুলেভার্ডে শোটির একটি বিশাল বিলবোর্ড দেখার পর তিনি প্রিয়াঙ্কাকে এক্সে খোঁজেন এবং দেখেন যে প্রিয়াঙ্কা তাঁকে ফলো করছেন। এরপরই তিনি প্রিয়াঙ্কাকে সরাসরি বার্তা পাঠান। প্রিয়াঙ্কা বলেন, এটি একটি কাকতালীয় ঘটনা ছিল কারণ কেভিনের সঙ্গে তাঁর পছন্দের শো মিলে গেলেও নিকের সঙ্গে কখনোই মিলত না।

পডকাস্টে প্রদর্শিত নিকের প্রথম বার্তায় লেখা ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’ এর জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই…গ্রাহাম রজার্স তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’

প্রিয়াঙ্কা আরও জানান, নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে এটি আসলেই তিনি কি না, তাই তিনি প্রিয়াঙ্কার কাছে একটি ছবি চেয়েছিলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘ও আমার কাছে টাইম স্ট্যাম্প ক্যামেরার দিকে তাকিয়ে থাকা মুহূর্তের একটি ছবি চেয়েছিল। ওটা ছিল একটা ফ্যাশন শোর পরের ঘটনা।’ এরপর তাঁরা টেক্সট করা শুরু করেন এবং প্রায় দেড় বছর পর তাঁদের ডেটিং ও বাগদান সম্পন্ন হয়।

পডকাস্টে বলিউড গসিপ নিয়েও মজার তথ্য শেয়ার করেন নিক। প্রিয়াঙ্কা জানান, নিক তাঁর চেয়েও বেশি বলিউড গসিপ সম্পর্কে খোঁজ রাখেন। নিক জানান, তিনি ইনস্টাগ্রামে এমন কিছু অ্যাকাউন্ট গোপনে ফলো করেন যেখান থেকে তিনি নিয়মিত আপডেট পান। এমনকি প্রিয়াঙ্কা কাউকে ভালোবাসা জানাতে চাইলেও নিক বলে দেন যে তাঁদের ব্রেকআপ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে নিকের প্রথম বার্তার মাধ্যমে তাঁদের যোগাযোগের শুরু। এরপর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারস আফটার-পার্টিতে তাঁদের প্রথম দেখা হয় এবং ২০১৮ সালে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। ওই বছরের জুলাই মাসে গ্রিস সফরে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন এবং ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্যালেসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

4 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

6 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

13 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

16 minutes ago

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…

39 minutes ago

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…

46 minutes ago

This website uses cookies.