আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবারের ফাইনালের অপেক্ষায় আছেন তারা এবং প্রেসিডেন্ট নিজেও সেখানে উপস্থিত থাকার জন্য অত্যন্ত উন্মুখ হয়ে আছেন।
লেভিট আরও উল্লেখ করেন, ট্রাম্পের এই উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা, নিরাপদ এবং সফল বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, এর আগেও ফুটবল মাঠে উপস্থিত ছিলেন ট্রাম্প। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন তিনি।
স্ত্রী মৃত্যুর মামলায় কারাবাস ও রিমান্ড শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে…
চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…
পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন…
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ…
ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের নৈপুণ্যে হান্সি ফ্লিকের শিষ্যরা…
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…
This website uses cookies.