স্পেন জাতীয় দলের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। এই গুরুত্বপূর্ণ যাত্রায় গ্যালারি থেকে তাকে সমর্থন জোগাবেন তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস, যিনি ইনেস গার্সিয়া নামেই বেশি পরিচিত। বিশ্বকাপের প্রথম গোল করার পর DAZN-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, এই গোলটি তিনি তার মা, প্রেমিকা, বন্ধু এবং মাতারোর সবাইকে উৎসর্গ করেছেন।
ইনেস গার্সিয়া স্প্যানিশ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। সম্প্রতি তিনি তার ২১তম জন্মদিন পালন করেছেন, অন্যদিকে ইয়ামালের বয়স ১৯ বছর। তাদের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। ইনেস জানান, সিনেমার মতো কোনো নিখুঁত প্রেমের গল্প নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তাদের সম্পর্কের শুরু। তিনি বলেন, মানুষ আমাদের গ্রিসে ছুটি কাটানোর সময় থেকে একসঙ্গে দেখতে শুরু করলেও তাদের পরিচয় তার চেয়ে অনেক বেশি দিনের। তারা একে অপরকে দীর্ঘ সময় ধরে কথা বলে সময় দিয়েছেন।
চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। পরবর্তী সময়ে মে মাসে এফসি বার্সেলোনার একটি নৈশভোজে তারা প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হন। এছাড়া বার্সেলোনায় আয়োজিত ব্যাড বানির একটি কনসার্টেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে ইনেসকে নিয়মিত স্পেনের প্রতিটি ম্যাচে ইয়ামালের জার্সি পরে গ্যালারিতে দেখা গেছে।
ইনেস নিজেকে জাস্টিন বিবারের ভক্ত হিসেবে পরিচয় দেন। বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে বিবারের পারফর্ম করার খবরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, প্রিয়, ফাইনালে ওঠার জন্য যা যা দরকার সবই করো। ইনেস সম্পর্কে অনলাইনে খুব বেশি তথ্য নেই, তবে তার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী তিনি স্পেনের সেভিল শহরের বাসিন্দা। ফরাসি সাময়িকী ওম্যান মাদাম ফিগারোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ভ্রমণ করতে ভালোবাসেন, যদিও উড়োজাহাজে চড়তে তার ভীষণ ভয় লাগে। এই ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন জানিয়ে তিনি জানান, এই গ্রীষ্মে স্পেন ও বিদেশে তার বেশ কয়েকটি ভ্রমণের পরিকল্পনা রয়েছে।
তাদের প্রথম পরিচয় সম্পর্কে ইনেস বলেন, আপনারা হয়তো কোনো নিখুঁত বা সিনেমার মতো প্রেমের গল্প আশা করছেন। কিন্তু সত্যিটা হলো—৩, ২, ১… সামাজিক যোগাযোগমাধ্যম!
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল…
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্প শুরু হয়েছিল এক্সে একটি বার্তার মাধ্যমে। সম্প্রতি এক…
নেত্রকোনা পৌরশহরে আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এক পোশাককর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরের রাজুর…
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন ‘পাখির গ্রাম’ হিসেবে পরিচিত। সাড়ে ৪ একর…
ইরানের বিভিন্ন শহরে টানা ষষ্ঠ রাতের অভিযানে মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় দেশের…
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং চালু…
This website uses cookies.