Header Premium (728×90)

রাজনীতি

সিরাজগঞ্জ ৬টি আসনে বিএনপি বিজয়ী ৫টি, জামায়াত বিজয়ী ১টি

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। ১টি আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রার্থী বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় জেলার ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীক ১ লক্ষ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী আইনুল হক ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার রিকশা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত ইসলামী প্রার্থী রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী আলী আলম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৮২৪ ভোট।

saju

Recent Posts

নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

10 minutes ago

ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে ২২.৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে পেন্টাগন।…

12 minutes ago

গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত…

23 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…

40 minutes ago

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…

41 minutes ago

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…

51 minutes ago

This website uses cookies.