Header Premium (728×90)

Categories: জাতীয়

সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দীর্ঘ ২৪ দিন পর উপজেলার আন্দি এলাকার শালবন থেকে তার দেহাবশেষ ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার সিরাজ মিয়ার ছেলে। গত ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর ২৭ সেপ্টেম্বর তার বাবা সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন। একই দিন গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। তবে ভ্যান উদ্ধার হলেও সবুজের কোনো হদিস না পাওয়ায় তার পরিবার চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর সবুজের বাবা-মা সংবাদ সম্মেলনও করেছিলেন।

চাঞ্চল্যকর এই ঘটনায় সখীপুর ও গোপালপুর থানা-পুলিশের পাশাপাশি তদন্তে নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১৯ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের বাসাইল এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে এসআরবি গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাবিবুর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারগুন গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। হাবিবুরকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সখীপুরের আন্দি এলাকার শালবনে অভিযান চালানো হয়। সেখানে ঝোঁপঝাঁড়ের ভেতর থেকে কিশোর সবুজের হাড়গোড় ও পোশাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোশাক ও জুতা সবুজের বলে তার বাবা সিরাজ মিয়া নিশ্চিত করেছেন।

সবুজের মা সখীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেন, ভ্যানসহ দুজন আসামি গ্রেপ্তারের পর ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে অনেক আগেই লাশ পাওয়া যেত। তিনি অভিযোগ করেন, ওসি সাহেব তাদের ধমক দিয়েছেন, বকাবকি করেছেন। জবাবে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ২৭ সেপ্টেম্বর দুজন লোকের সহযোগিতায় তারা ভ্যান উদ্ধার করেন এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলেও সবুজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি সবুজের মা-বাবার সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর সবুজকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…

4 minutes ago

ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা

ইউরোপে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাটের ফলে অনলাইন ব্যাংকিং এবং কার্ড লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল…

8 minutes ago

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় ৮ প্লাটুন বিজিবি…

21 minutes ago

ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান

পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় পদত্যাগ করা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক…

22 minutes ago

কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ, প্রকাশ পেল নতুন ছবি

মস্তিষ্কে রক্তক্ষরণে কিম জং উনের মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে পোশাক ও জুতা প্রদর্শনী পরিদর্শনের নতুন…

24 minutes ago

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ…

26 minutes ago

This website uses cookies.