পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সৃষ্ট বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তার হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো। মঙ্গলবার চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংস করে দিচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইশরাক হোসেন যা করা দরকার ছিল তা-ই করেছেন। তিনি উল্লেখ করেন, ওই অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। শফিকুর রহমান বলেন, ইশরাকের হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো, তবে তার কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই। তিনি হয়তো ভালো নিয়তেই কাজটি করেছিলেন, কিন্তু সমাজে খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের অভাব নেই, যারা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। তবে তার কাজের ব্যাপারে আপত্তির কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কোনো কাজের উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে সেই কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে যায় না। নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিষয় বিবেচনা করা প্রয়োজন। এছাড়া মাদক নির্মূলের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে, কিন্তু তাদের লক্ষ্য কেবল মাদক নিয়ন্ত্রণ নয়, বরং তারা মাদক নির্মূল করতে চান। মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই…
ফেডারেশন কাপে পিডব্লিউডির বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা…
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে…
ইউরোপে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাটের ফলে অনলাইন ব্যাংকিং এবং কার্ড লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল…
This website uses cookies.