জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের লক্ষ্যেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই জরুরি নির্দেশনা জারি করেছে।
ইতিমধ্যে যেসব স্কুল, কলেজ ও স্কুল-কলেজ জাতীয়করণ সম্পন্ন হয়েছে এবং সেখানকার শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন করা হয়েছে, এই নির্দেশনা মূলত তাদের জন্যই কার্যকর হবে। গত ১৯ অক্টোবর মাউশি অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত সব অঞ্চলের পরিচালক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অবহিত করেছে।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে, যেসব শিক্ষক-কর্মচারী জাতীয়করণের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তীতে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন, তাদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইনডেক্স কর্তনের আবেদন এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সরাসরি হার্ডকপিতে জমা দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে পিডিএসভুক্ত হতে পারবেন।
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫: ১৯আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫: ২৮
মসজিদ, মাদরাসা ও কবরস্থান নিয়ে সমন্বিত কমপ্লেক্স গড়ে তোলা এবং এর আয় ও ব্যয়ের ক্ষেত্রে…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।…
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর বিজয়ী ঘোষণার সময় ঘনিয়ে আসছে। ২৬ অক্টোবর…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনের শেনচেন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে ভালো দাম মেলায় পাটবীজ উৎপাদনে আগ্রহ…
This website uses cookies.