মোঃ আরিফ হোসেন রনি
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৭টায় ভোমরা ইউনিয়ন জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দায়িত্বশীলদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ও…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা আজ বুধবার বিকেল ৪টায় মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।…
ঘানার সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত ৩৩ বছর বয়সী সুলেমানা আবদুল সামেদ মারা গেছেন। উত্তরাঞ্চলীয়…
বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে আনা কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে…
বগুড়ায় রেলওয়ের একটি প্রাকৃতিক জলাশয় জালিয়াতির মাধ্যমে 'ভিটা' দেখিয়ে দখলের চেষ্টার অভিযোগে জামায়াতের দুই নেতার…
দেশে পোলাও চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত তিন মাসে কেজিপ্রতি ৭০ টাকা পর্যন্ত দাম…
This website uses cookies.