ঘানার সবচেয়ে লম্বা মানুষ সুলেমানা আবদুল সামেদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩৩ বছর বয়সী এই তরুণ সোমবার উত্তরাঞ্চলীয় শহর তামালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিজ গ্রাম গামবাগা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই হাসপাতালে পায়ের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছিল।
সুলেমানার স্বজন সুলেমানা আবদুল কুদুস বিবিসিকে জানিয়েছেন, তিনি মারফান সিনড্রোম নামের একটি জেনেটিক রোগে ভুগছিলেন, যার কারণে তার হাত-পা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল। বিশের কোঠায় থাকতেই তার শরীরে এই অস্বাভাবিক দৈত্যাকৃতি বৃদ্ধি বা জায়ান্টিজম ধরা পড়ে। ২০২২ সালের শেষ দিকে তার উচ্চতা মেপে দেখা গিয়েছিল ৭ ফুট ৪ ইঞ্চি বা ২২৩ সেন্টিমিটার। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে তিনি আরও কিছুটা লম্বা হয়েছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘আউচে’ নামে পরিচিত ছিলেন, যার হাউসা ভাষার অর্থ ‘চলো যাই’।
চিকিৎসার ব্যয় বহন করা আউচের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে ঘানার প্রেসিডেন্ট জন মাহামার ভাই ও ব্যবসায়ী ইব্রাহিম মাহামা তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আউচের সাথে দেখা করেন এবং তামালে টিচিং হাসপাতালে তার পুরো চিকিৎসার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি মাসের শুরুতে তিনি সম্ভাব্য চিকিৎসা পরিকল্পনা সম্পর্কেও সর্বশেষ তথ্য জানিয়েছিলেন। কুদুস জানান, আউচের পায়ের ক্ষত সরাসরি মারফান সিনড্রোমের কারণে হয়নি, তবে শারীরিক জটিলতার ফলে এটি দেখা দিয়েছিল। চিকিৎসকরা শুরুতে জানিয়েছিলেন যে তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন, কিন্তু সোমবার সকালে তার মৃত্যু হয়।
গ্রামের বাসিন্দারা এই খবরে হতবাক। কুদুস বলেন, আউচে তাদের ছোট্ট গ্রাম গামবাগাকে দেশজুড়ে পরিচিত করে তুলেছিলেন। তিনি যেখানেই যেতেন, নিজের গ্রামের পরিচয় দিতেন। আউচে জন্ম থেকেই অস্বাভাবিক লম্বা ছিলেন না। ২২ বছর বয়সে রাজধানী আক্রার একটি কসাইখানায় কাজ করার সময় তার শরীর দ্রুত বাড়তে শুরু করে। তিনি তখন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক পরিবর্তনের মুখোমুখি হয়েছিলেন।
প্রায় নয় বছর আগে উচ্চতার কারণে তাকে গাড়িচালক হওয়ার স্বপ্ন ছেড়ে গ্রামে ফিরে আসতে হয়েছিল। মারফান সিনড্রোমের কারণে তার সামাজিক জীবনও সীমিত হয়ে পড়েছিল। আগে ভালো ফুটবল খেলতেন এবং অ্যাথলেটিক ছিলেন, কিন্তু পরবর্তীতে অল্প দূরত্ব হাঁটাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তবে জীবনের প্রতি তিনি সবসময় ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন। পরিবার জানিয়েছে, অতিরিক্ত মানুষের সমাগমের আশঙ্কায় তাকে নিজ গ্রাম গামবাগার পরিবর্তে তামালেতেই দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
This website uses cookies.