বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ বুধবার বিকেল ৪টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় বেশ কয়েকজন পরিচালক সরাসরি উপস্থিত থাকবেন এবং কেউ কেউ অনলাইনের মাধ্যমে যুক্ত হবেন। সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ওয়ানডে ফরম্যাটে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে নতুন অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে। আজকের এই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
অধিনায়কত্বের পাশাপাশি সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়টি। এছাড়াও গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনার বিষয়টিকেও সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও সভায় আলোচনার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.