Header Premium (728×90)

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটির দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (৩ সেপ্টেম্বর ) বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ ও এর আশপাশ এলাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটির দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল (২ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

এ সময় পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

এ বিষয়ে ইউএনও রাজ কুমার বিশ্বাস জানান, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, ‘১৪৪ ধারা মাঠে বাস্তবায়ন শুরু হয়েছে সকাল ৬টা থেকে। রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে। মাঠে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে একযোগে।

saju

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

15 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

15 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

15 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

15 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

18 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

19 hours ago

This website uses cookies.