চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকের সামনে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আটক হওয়া যুবদল নেতা মো. ইসমাইল হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পরই তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ফটকের সামনে গাড়ি রাখা নিয়ে থানার গাড়িচালক কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগ্বিতণ্ডা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইসমাইল ব্যক্তিগত গাড়ি নিয়ে থানা এলাকায় গিয়ে ফটকের সামনে গাড়ি রেখে চলে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে গাড়িটি সেখানে রাখার কারণ জানতে চাইলে কনস্টেবল শফিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল শফিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর থানায় থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে আটক করেন। আহত কনস্টেবল শফিককে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসমাইলকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন এবং পরে বিএনপি নেতারা থানার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, ইসমাইল সবার সামনে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটাবেন না বলে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিএনপি নেতাদের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় যুবদল ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসমাইলের কোনো অপকর্মের দায়ভার যুবদল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে ইসমাইলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ফটকের সামনে গাড়ি রাখা নিয়ে থানার গাড়িচালক কনস্টেবল মো.
বাংলাদেশে আগামী ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর প্রক্ষেপণের মধ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া…
পিরোজপুরে ‘ন্যায়বিচার নিশ্চিত হোক, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত…
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়, এমনকি বারান্দা ও সিঁড়িতেও…
উয়েফা নেশনস লিগে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাত্র ১৪ মিনিটে ৪ গোল…
রূপগঞ্জের ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনর্নির্মাণ করে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া…
This website uses cookies.