Header Premium (728×90)

Categories: রাজনীতি

রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে বিবৃতি দিয়েছে, তাকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্টভাবে দৃশ্যমান। এ ধরনের ঘটনার সাথে জামায়াতের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। তবুও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবি যেভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা করেছে, তা দুরভিসন্ধিমূলক এবং বিশ্বের ইতিহাসে এমন ঘটনা বিরল।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারেন, এমন পরিবেশ প্রত্যাশা করে। কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের কাজে বাধা দেওয়া বা সত্য প্রকাশে হুমকি প্রদানের ঘটনাকে জামায়াত কখনোই সমর্থন করে না, বরং এর প্রতিবাদে সবসময় সোচ্চার থাকে। তাই টিআইবিকে ভবিষ্যতে মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জামায়াতের এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত নাগরিকদের অধিকার রক্ষা ও সুরক্ষায় বদ্ধপরিকর। চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বা ঘটনাকে ভিন্ন রঙের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ নেই। জনগণ এখন জামায়াতসহ সব রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও আদর্শ প্রত্যক্ষ করছে বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

চবি ক্যাম্পাসে ইউপিএল বই উৎসবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিশেষ বই প্রদর্শনী ও বিক্রয়…

33 seconds ago

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে ফেলল বিএসএফ

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার…

16 minutes ago

যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন

রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশের এলাকাকে অবৈধ স্থাপনা ও…

21 minutes ago

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

30 minutes ago

বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর

বিয়ের আর মাত্র ১৪ দিন বাকি ছিল। ১৬ অক্টোবর একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা…

35 minutes ago

মতিঝিলে রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে হামলা ও ভাঙচুর

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…

41 minutes ago

This website uses cookies.