Header Premium (728×90)

Categories: সারাদেশ

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকা অভিমুখী সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) এবং মো. অন্তর (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা সম্ভব হয়। দলের বাকি ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রামদা, একটি কাটার, একটি ছুরি, একটি দা, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ এবং লোহার রড। এছাড়াও ঘটনাস্থলে থাকা একটি সিএনজির পেছন থেকে আরও তিনটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত: গর্ভবতী মায়েদের পাশে ডা. তাইফ

রাজধানীর মিরপুর-১ রাড্ডা এলাকায় সংস্কার কাজের কারণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার…

1 minute ago

ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রেসিডেন্টের

বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের পৃথক…

7 minutes ago

সাংবাদিকদের দাবিতে রাবি হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, ৩ দিনে তদন্তের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ…

11 minutes ago

চবি ক্যাম্পাসে ইউপিএল বই উৎসবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিশেষ বই প্রদর্শনী ও বিক্রয়…

25 minutes ago

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে ফেলল বিএসএফ

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার…

40 minutes ago

যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন

রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশের এলাকাকে অবৈধ স্থাপনা ও…

45 minutes ago

This website uses cookies.