Header Premium (728×90)

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ১৪৭৬ নাগরিক মিয়ানমারের জলসীমায়

মালয়েশিয়ায় আটক থাকা প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে নিয়ে তিনটি জাহাজ দেশটির জলসীমায় এসে পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে নিয়ে যাওয়া হবে। তবে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে ফেরত পাঠানো এসব মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম 'গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার'-এর বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার ১ হাজার ৪৭৬ জন নাগরিককে বহনকারী তিনটি নৌযান দেশটির জলসীমায় প্রবেশ করে। অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান ও সে দেশের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর তাদের ফেরত পাঠানো হচ্ছে। তারা এতদিন মালয়েশিয়ার অভিবাসন হেফাজত কেন্দ্রে আটক ছিলেন।

এই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ ও মালয়েশিয়া সরকারের মধ্যে ভিন্নমত দেখা গেছে। মালয়েশিয়া দাবি করেছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক। অন্যদিকে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি শরণার্থীদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মোটেও অনুকূল নয়।

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি গত বৃহস্পতিবার এই প্রত্যাবাসন নিয়ে গভীর উদ্বেগ জানান। তিনি মালয়েশিয়াকে এই প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে তীব্র সংঘাত চলছে।

মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত আসা নাগরিকদের খাবার, পোশাক ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর পর স্থানীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে তাদের নিজ নিজ এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে ফেরত পাঠানো এই দলটিতে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর কেউ আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সর্বোচ্চ ৫ হাজার মানুষকে মিয়ানমারে ফেরত পাঠানোর একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে এই প্রথম দলটিকে পাঠানো হলো।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৬: ২৬আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৬: ৩৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু…

10 minutes ago

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে আহত অভিনেতা ওমর মালিক

গাজীপুরের দুর্গম এলাকায় ‘যাযাবর’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা ওমর মালিক। বর্তমানে তিনি…

20 minutes ago

ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে শুটিংয়ের নতুন খবর

ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর জনপ্রিয় নাটক ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর। চলতি বছরের…

30 minutes ago

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান

রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসকের…

38 minutes ago

আবরার হত্যা মামলা: আপিল নিষ্পত্তিতে আরও ৫ বছর লাগার শঙ্কা

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে মামলাটির শুনানি সম্পন্ন হয়নি।…

42 minutes ago

৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সোমবার ঢাকা মহানগরসহ ৪২ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ…

48 minutes ago

This website uses cookies.