Header Premium (728×90)

Categories: বিনোদন

ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে শুটিংয়ের নতুন খবর

পাকিস্তানের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া নাটক ‘তেরে বিন’র দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের প্রতীক্ষার যেন শেষ নেই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর রসায়ন পুনরায় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে নির্মাতাদের পক্ষ থেকে কোনো জোরালো আপডেট না থাকায় নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এমনকি একপর্যায়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, হয়তো নীরবে ‘তেরে বিন ২’ বাতিলই হয়ে গেছে।

তবে পাকিস্তানি গণমাধ্যমের সর্বশেষ প্রতিবেদনে এই আশঙ্কার কোনো ভিত্তি নেই বলে জানানো হয়েছে। সূত্র অনুযায়ী, ‘তেরে বিন ২’র কাজ এখনো বহাল রয়েছে এবং চলতি বছরের অক্টোবরের শেষভাগে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এমনকি দৃশ্যধারণের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। যদিও মূল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই নাটক সংশ্লিষ্টরা আপাতত বিষয়টিকে জোরালো গুঞ্জন হিসেবেই দেখছেন।

ওয়াহাজ আলী সম্প্রতি মাহিরা খানের সঙ্গে তার নতুন পাকিস্তানি নাটক ‘মিঠিং দে বাওয়ে’র শুটিং শেষ করেছেন। ফলে ‘তেরে বিন ২’র শুটিংয়ের এই নতুন খবরটি সত্যি হলে, হাতে থাকা অন্যান্য কাজ শেষ করে তিনি এই জনপ্রিয় নাটকের দ্বিতীয় সিজনে মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইয়ুমনা জায়েদীর হাতেও রয়েছে নতুন কাজ; তিনি আহাদ রেজা মীরের বিপরীতে ‘ক্যাফে ফিরাক’ নামের একটি নাটকে অভিনয় করবেন।

উল্লেখ্য, ‘তেরে বিন’র প্রথম সিজন শেষ হওয়ার পরই নির্মাতারা দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর ছবি প্রকাশের মাধ্যমে তাদের জনপ্রিয় চরিত্র ‘মুর্তাসিম’ ও ‘মীরব’র প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির এক অনির্ধারিত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

7 minutes ago

মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি?

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় তথ্য বিভ্রাট তৈরি হয়েছে। এসআরবি-৬-এর পক্ষ…

14 minutes ago

সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন

সিলেট বিভাগে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪৭ জন নিখোঁজ হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত…

20 minutes ago

মধ্যনগরে সরকারি ভিটির লীজমানি আদায়ে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি চান্দিনা ভিটির রাজস্ব আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের…

28 minutes ago

বরিশালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত

বরিশালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

29 minutes ago

দক্ষিণ এশিয়ায় কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দী হারে শীর্ষে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কারাগারের ধারণক্ষমতার তুলনায় সবচেয়ে বেশি বন্দী রয়েছে বাংলাদেশে। দেশের কারাগারগুলোয় প্রতি…

40 minutes ago

This website uses cookies.