নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানিয়েছেন, রূপগঞ্জের ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনর্নির্মাণ করে এটিকে একটি আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) তিনি কেন্দ্রটি পরিদর্শনকালে এই পরিকল্পনার কথা জানান।
পরিদর্শনের সময় সংসদ সদস্য কেন্দ্রটির ঝুঁকিপূর্ণ ভবনটি ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাসেবার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসক ও রোগীদের সাথেও সরাসরি কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, জনবহুল রূপগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। এই চাপ সামাল দিতে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত উন্নয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা ও ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব স্থায়ী ভবন নেই, সেই জায়গাগুলো চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে তার সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়েরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিশেষ বই প্রদর্শনী ও বিক্রয়…
কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার…
রাজধানীর যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের শহীদ ফারুক রোড এবং পার্কের আশপাশের এলাকাকে অবৈধ স্থাপনা ও…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিয়ের আর মাত্র ১৪ দিন বাকি ছিল। ১৬ অক্টোবর একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা…
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…
This website uses cookies.