উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাত্র ১৪ মিনিটের এক অবিশ্বাস্য ঝড়ে ৪-১ ব্যবধানে জয় পায় ফরাসিরা। খেলার ৭৭তম মিনিট থেকে যোগ করা সময়ের প্রথম মিনিটের মধ্যে এই ৪টি গোল করে ফ্রান্স, যার দুটিই এসেছে মাইকেল ওলিসের পা থেকে। বাকি দুটি গোল করেছেন দেজিরে দুয়ে ও রায়ান শেরকি। বেলজিয়ামের পক্ষে একমাত্র গোলটি করেন দদি লুকবাকিও।
অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। সর্বশেষ আট ম্যাচে প্রথম ৪৫ মিনিটে কোনো গোল করতে না পারা ফরাসিদের জন্য এটি ছিল বড় এক দুশ্চিন্তার কারণ। ম্যাচের ৩০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন সমতা আসছিল না, তখন ১১ বছর পর বেলজিয়ামের কাছে হারের শঙ্কা জেঁকে বসেছিল ফরাসি ডাগআউটে। প্রথমার্ধের ৩৫ মিনিটে রোমিও লাভিয়ার দারুণ এক থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে বেলজিয়ামকে এগিয়ে নিয়েছিলেন লুকবাকিও। বল দখলে এগিয়ে থাকলেও উসমান দেম্বেলে ও ব্রাডলি বার্কোলারা পরের ৩৫ মিনিটেও এই গোল শোধ করতে পারেননি।
ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ৬০ মিনিটে ওলিসে ও শেরকি এবং ৭২ মিনিটে দুয়েকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। কোচের এই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৭৭ মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। লুকাস দা কুনহার পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বেলজিয়ামের গোলরক্ষক মর্তেন ভানদেভুর্টকে পরাস্ত করেন বদলি নামা দেজিরে দুয়ে।
এর চার মিনিট পরেই ব্যবধান ২-১ করে ফ্রান্স। ডান প্রান্ত দিয়ে ওলিসের বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই শটে জালে জড়ান আরেক বদলি খেলোয়াড় রায়ান শেরকি। যদিও বলটি বেলজিয়ান গোলরক্ষকের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ৮৫ মিনিটে কর্নার থেকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল বেলজিয়াম, তবে নিকোলাস এনগয়ের শট গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।
৮৮ মিনিটে ওলিসে ব্যবধান আরও বাড়ান। একাধিক বেলজিয়ান ডিফেন্ডারের বাধা এড়িয়ে তিনি দুয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দূরের পোস্টে বল ঠেলে ৩-১ করেন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে শেরকির দূরপাল্লার পাস বুক দিয়ে নামিয়ে দুয়ে বল বাড়িয়ে দেন ওলিসের দিকে। প্রথম স্পর্শেই ভানদেভুর্টের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ওলিসে।
এই দুর্দান্ত জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ ১-এর শীর্ষস্থান আরও মজবুত করল ফ্রান্স। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে ফ্রান্সের কাছে দ্বিতীয়বার হেরে ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বেলজিয়াম। ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।
উল্টো মাত্র ১৪ মিনিটের মধ্যে খেলার গতিপথ ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন মাইকেল ওলিসেরা।
১-১ করে ম্যাচে প্রাণ ফেরান দুয়ে।সমতাসূচক গোলের চার মিনিট পরই এগিয়ে যায় ফ্রান্স।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র…
দিল্লির যন্তর মন্তরে আগামী ১০ই অক্টোবর দেশব্যাপী গণ-সমাবেশের ডাক দিয়েছে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। তবে…
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও স্থায়ী ঠিকানা ও বসতভিটা না থাকায় ঝিনাইদহের…
নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী অক্টোবরের বেতনের সঙ্গেই প্রায় তিন মাসের বকেয়া…
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের…
রাজধানীর মিরপুর-১ রাড্ডা এলাকায় সংস্কার কাজের কারণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার…
This website uses cookies.