রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকদের দাবির মুখে সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের সেন্টিমেন্টের প্রতি আমরা সম্মান জানিয়ে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি দিয়েছি। বাদবাকি বিষয়গুলো তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা হবে।”
আন্দোলনরত সাংবাদিকরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা মোট ছয়টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবিটি মেনে নেওয়া হয়েছে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিনের সময় চেয়েছে। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
হল প্রভোস্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এছাড়া সিসিটিভি ফুটেজ চেয়েও তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং গুরুত্বপূর্ণ সেই ফুটেজ মুছে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিকদের দাবি, হামলার সময় ও পরবর্তী পরিস্থিতি প্রভোস্টের উপস্থিতিতেই ঘটলেও তিনি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন হল প্রভোস্ট। তিনি দাবি করেন, সংস্কারকাজ চলায় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং সেখানে কোনো ফুটেজ সংরক্ষিত ছিল না।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিয়ের আর মাত্র ১৪ দিন বাকি ছিল। ১৬ অক্টোবর একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা…
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরী মাহিমার মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতাল কর্মীদের…
ঢাকার মিরপুরে এক শিশুকে বেল্ট দিয়ে নির্দয়ভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত…
বাংলাদেশে আগামী ২০৫০ সালের মধ্যে প্রবীণ জনসংখ্যা ৫ কোটিতে পৌঁছানোর প্রক্ষেপণের মধ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া…
This website uses cookies.