আফগানিস্তানের রাজধানী কাবুলের ট্যাক্সিগুলোতে আবারও বাজতে শুরু করেছে আফগান ও আঞ্চলিক লোকগান এবং পপসংগীত। তালেবান কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করেই চালকেরা এই গান বাজাচ্ছেন। তবে রাস্তায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টের মুখোমুখি হলে নৈতিকতা পুলিশ বা ‘মোরালিটি পুলিশ’-এর ভয়ে গানের শব্দ মৃদু করে দেন কিংবা পুরোপুরি বন্ধ করে দেন তারা। একে এক ধরনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন চালকেরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনসমক্ষে গান বাজানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে তালেবানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় (মিনিস্ট্রি ফর দ্য প্রোপাগেশন অব ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অব ভাইস)। এই মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ট্যাক্সিচালকদের গান শোনা ও বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। তালেবান কর্তৃপক্ষের মতে, গান একটি নিষিদ্ধ বিষয় এবং এটি গাড়ির যাত্রীদের বিরক্ত করতে পারে।
গাড়িতে গান শোনার শাস্তি ঠিক কী, সে বিষয়ে আফগান মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি। তবে অন্যান্য নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের কারাগারে পাঠানোর মতো ঘটনা দেশটিতে ইতিপূর্বেও ঘটেছে। আফগানিস্তানে বর্তমানে সিনেমা হলসহ বিনোদনের বিভিন্ন মাধ্যম নিষিদ্ধ রয়েছে। এমতাবস্থায় সারাক্ষণ গান শোনাকে এক ধরনের প্রতিবাদ হিসেবে বেছে নিয়েছেন ২৮ বছর বয়সী এক ট্যাক্সিচালক।
নাম প্রকাশ না করার শর্তে ৩২ বছর বয়সী আরেক ট্যাক্সিচালক জানান, গাড়িতে একা থাকলেই তিনি গান শোনেন। অনেক সময় অবশ্য বাইরের যানবাহনের অতিরিক্ত শব্দের কারণে গান ঠিকমতো শোনা যায় না। তিনি আরও জানান, গাড়িতে ইউএসবি ড্রাইভ ও মেমোরি কার্ড রাখার অপরাধে চেকপোস্টে তাকে দুই বার থামানো হয়েছিল। পরবর্তীতে তল্লাশিকারী দল ওই ডিভাইসগুলোতে গান থাকার বিষয়টি নিশ্চিত হয়ে সেগুলো ভেঙে ফেলে।
নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…
This website uses cookies.