রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় শটগানের কার্তুজ ও রাইফেলের গুলিসহ মোট ১৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে শটগানের ৮ রাউন্ড সিসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মিলিমিটার রাইফেলের ১ রাউন্ড তাজা গুলি।
অভিযানের বিবরণ দিয়ে র্যাব জানায়, শনিবার ভোর রাতে র্যাব-১৩, রংপুরের একটি বিশেষ অভিযানিক দল মিঠাপুকুর থানার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের একটি পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় এই ১৭ রাউন্ড গুলি ও কার্তুজগুলো পড়েছিল। সেখান থেকেই এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের চলমান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
This website uses cookies.