বাংলাদেশের বাজারে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই। ফ্যান এডিশন বা এফই সিরিজের এই ফোনে গ্যালাক্সি এস২৬ সিরিজের বিভিন্ন ফ্ল্যাগশিপ সুবিধার পাশাপাশি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার যুক্ত করেছে স্যামসাং। ফোনটি অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯ নিয়ে বাজারে এসেছে।
ডিভাইসটির স্থায়িত্ব ও সুরক্ষার জন্য সামনে ও পেছনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম, যা দৈনন্দিন ব্যবহারে আঁচড় বা দুর্ঘটনাবশত পড়ে যাওয়া থেকে ফোনটিকে বাড়তি সুরক্ষা দেয়। এছাড়া ফোনটিতে আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা ব্যবস্থা রয়েছে।
তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি—ব্লুবেরি, গ্রাফাইট ও পিস্তাশিও। ফোনটির পুরুত্ব ৭ দশমিক ৪ মিলিমিটার এবং ওজন ১৯৩ গ্রাম।
ফোনটির সামনে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ৬০ ও ১২০ হার্টজের মধ্যে পরিবর্তন করা যায়। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৯০০ নিট হওয়ায় উজ্জ্বল আলোতেও স্ক্রিনের বিষয়বস্তু স্পষ্টভাবে দেখা সম্ভব।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও ‘রক্তকরবী’ নাটকের ভাবনায় নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি…
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ নিয়ে বিশ্লেষণ করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক…
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…
‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
This website uses cookies.