Header Premium (728×90)

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের ইন্তেকাল

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম। এ সময় তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমার জানাজা আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

12 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

26 minutes ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

38 minutes ago

বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান

বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…

38 minutes ago

হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…

39 minutes ago

৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…

1 hour ago

This website uses cookies.