বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও স্বতন্ত্র স্টাইলের মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। অকালপ্রয়াণের ২৯ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা আজও অটুট। আজ রোববার, ৬ সেপ্টেম্বর, এই জনপ্রিয় নায়কের ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন।
সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। সিলেট শহরের শেখঘাটে ছিল তাদের দাদার বাড়ি এবং দারিয়াপাড়ায় নানার বাড়ি। তার নানা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন, যার অনুপ্রেরণাতেই সালমানের অভিনয়ে আসা। শৈশবের একটি বড় সময় তিনি সিলেটের দারিয়াপাড়ার নানার বাড়িতে কাটিয়েছেন, যা বর্তমানে ‘সালমান শাহ হাউজ’ হিসেবে পরিচিত। তার মামা কুমকুমের ভাষ্যমতে, দুরন্ত সময়টা তিনি সেখানেই কাটিয়েছিলেন।
অভিনয় জীবনে আসার আগে থেকেই তিনি সংগীতের প্রতি আগ্রহী ছিলেন এবং ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেন। ১৯৯২ সালের ১২ আগস্ট তিনি সামিরা হককে বিয়ে করেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। এরপর সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে করা এই সিনেমাটি তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া মৌসুমীর সঙ্গে তিনি ‘স্নেহ’ ও ‘অন্তরে অন্তরে’ সিনেমাতেও অভিনয় করেছেন।
পরবর্তীতে শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে বিবেচিত হয়। শাবনূর ছাড়াও তিনি শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। মৃত্যুর ২৯ বছর পরও তার সিনেমা, গান ও ফ্যাশন নতুন প্রজন্মের কাছে সমান আগ্রহের বিষয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ধূমকেতুর মতো এসে বাংলা চলচ্চিত্রকে জয় করেছিলেন এই নায়ক। প্রজন্মের পর প্রজন্ম তার সিনেমা দেখে ও গান শুনে তাকে স্মরণ করে। দর্শকের ভালোবাসা থেকে তিনি আজও অমর।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে ইরান বলে জানিয়েছেন ইরানের…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর থিম সং ‘প্রিয় মতিহার’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী…
হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে…
২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রি ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য নিজের…
মাদক নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়, সমাজের সর্বস্তরের মানুষের…
This website uses cookies.