ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

ঢাকায় একাধিক দূতাবাসে ই-মেইলে চাঁদা ও বোমা হামলার হুমকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় অবস্থিত পাকিস্তান, চীন, রাশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবি ও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি চক্র সুপরিকল্পিতভাবে এই হুমকি দিচ্ছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। হুমকিদাতারা ই-মেইলের মাধ্যমে চাঁদা আদায়ের জন্য ক্রিপ্টোকারেন্সি ঠিকানাসহ একাধিক বিকাশ ও নগদ নম্বর প্রদান করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে এক সপ্তাহের মধ্যে দূতাবাস ভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, গত ১৭ই আগস্ট ‘ইউসুফ খান’ নামের একটি আইডি থেকে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা (সিএসএটি) ঠিকানায় ই-মেইল পাঠানো হয়। এরপর ১৯শে আগস্ট ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে একই ধরনের ই-মেইল পাঠানো হয়, যার বিষয়বস্তু ছিল ‘সেকেন্ড রিমাইন্ডার, সুন অ্যাকশান’। একই সময়ে রাশিয়া ও চীনের দূতাবাসের কনস্যুলার ও সাংস্কৃতিক শাখাতেও অনুরূপ ই-মেইল পাঠানো হয়। সবকটি ই-মেইল লাটভিয়ার ওয়েবমেইল সেবা ‘ইনবক্স ডট এলভি’ ব্যবহার করে পাঠানো হয়েছে।

দুর্বৃত্তরা পাকিস্তান দূতাবাসে পাঠানো ই-মেইলে ১০ বিলিয়ন বাংলাদেশি টাকা দাবি করেছে। টাকা পাঠানোর মাধ্যম হিসেবে ১৪টি বিকাশ ও নগদ অ্যাকাউন্টের পাশাপাশি ‘উই আর কিপ্টো কিং’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট, বাইন্যান্স অ্যাকাউন্ট ও বিটকয়েন ওয়ালেটের তথ্য দেওয়া হয়েছে। একইভাবে অন্যান্য দূতাবাসেও অভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। চীনের দূতাবাসে পাঠানো হুমকিটি একটি উগ্রবাদী সংগঠনের নামে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদরদপ্তরকে অবহিত করা হয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ নিয়ে তদন্ত করছে। কূটনৈতিক পাড়া ও বারিধারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, চক্রটি ইন্টারনেটের মাধ্যমে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হলেও তারা এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে। পুলিশের ধারণা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই একটি ভুয়া চক্র এই কাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ঢাকায় একাধিক দূতাবাসে ই-মেইলে চাঁদা ও বোমা হামলার হুমকি

আপডেট সময় : ০১:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬