নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার নামাজ চলাকালীন একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। সেখান থেকে অর্ধশতাধিক মুসল্লিকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এই হামলায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার ডেকারা জেলায় অবস্থিত কপেনইয়া মসজিদে এই অতর্কিত হামলা চালানো হয়। পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, মসজিদে হানা দেওয়ার আগে সশস্ত্র হামলাকারীরা গিদান-জানা ও কপেনইয়া গ্রামেও তাণ্ডব চালায়।
ঘটনার পর পরই অপহৃতদের উদ্ধারে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাতে পারেনি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জুমার নামাজ চলাকালে চালানো এই হামলায় অন্তত ৬০ জনের বেশি মুসল্লি অপহৃত হয়েছেন। স্থানীয়দের দাবি, প্রায় একই সময়ে ডেকারা ও বর্গুর আরও তিনটি এলাকায় জুমার নামাজের ওপর হামলা চালানো হয়। অবশ্য এই দাবির সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য গণ অপহরণের ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত ভারী অস্ত্রে সজ্জিত এসব অপরাধী চক্র প্রায়শই বিভিন্ন গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও মহাসড়কে হামলা চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে থাকে।
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় চার অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন হরিয়ানভি…
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ…
ইরান যুদ্ধের কারণে ইউরোপে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে।…
নেপাল সীমান্ত-সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার…
দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন…
সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও…
This website uses cookies.