ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে দণ্ডিত প্রায় ৩ হাজার ৭৫০ জন যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেয়ার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ কারাগার ও প্রবেশন সেবায় এই চিকিৎসা কার্যক্রম পুরোপুরি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে প্রায় ১৫ হাজার বন্দী যৌন অপরাধের দায়ে সাজা ভোগ করছেন। তাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশকে এই বিশেষ চিকিৎসার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে ‘মেডিকেশন টু ম্যানেজ প্রবলেম্যাটিক সেক্সুয়াল অ্যারাউজাল (এমএমপিএসএ)’ নামে একটি পরীক্ষামূলক কর্মসূচি চলমান রয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এই কর্মসূচি ১০টি কারাগার থেকে বাড়িয়ে ২০টি কারাগারে সম্প্রসারণ করা হবে। পরবর্তী ধাপে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের পাশাপাশি উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের আরও দুটি এনএইচএস অঞ্চলে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
এই চিকিৎসা মূলত সেইসব যৌন অপরাধীদের জন্য প্রযোজ্য হবে, যারা বারবার তীব্র যৌন চিন্তা, দীর্ঘস্থায়ী যৌন উত্তেজনা এবং ক্ষতিকর যৌন আকাঙ্ক্ষা বা আচরণের শিকার। চিকিৎসার অংশ হিসেবে সেরট্রালিনের মতো এসএসআরআই (SSRI) দেয়া হতে পারে, যা অনুপ্রবেশকারী যৌন চিন্তা কমাতে সহায়তা করে। এছাড়া টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের জন্য অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধও ব্যবহার করা হতে পারে। কিছু ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা বয়ঃসন্ধির আগের পর্যায়েও নামিয়ে আনার সুযোগ রয়েছে।
এই কর্মসূচি মূল্যায়নকারী অধ্যাপক বেলিন্ডা উইন্ডার বলেন, পরীক্ষামূলক কর্মসূচির ফলাফল আশাব্যঞ্জক হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে এটি বাস্তবায়নের প্রস্তুতি নেয়া সম্ভব। সরকারি সূত্র জানিয়েছে, কারাগারে অতিরিক্ত বন্দীর চাপ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই স্বেচ্ছামূলক এই চিকিৎসা কার্যক্রম বাড়ানোর বিষয়ে সরকার আগ্রহী।
দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…
This website uses cookies.