সিরাজগঞ্জ জেলা পুলিশের ১৬ সদস্যকে তাদের কর্মদক্ষতা ও উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৬ জন সদস্য।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় এই পুরস্কার তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
কল্যাণ সভার আগে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ করেন। পাশাপাশি তিনি রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং পুলিশের প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জেলা পুলিশের যানবাহন ও আবাসন সংকটসহ বিভিন্ন বিষয় ডিআইজির কাছে তুলে ধরেন। এছাড়া সভায় শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় একটি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, ওসিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পুরস্কার পাওয়ার পর সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিরাজগঞ্জের পুলিশ সুপারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এই পুরস্কার আসলে সিরাজগঞ্জবাসীর।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
This website uses cookies.