Header Premium (728×90)

Categories: রাজধানী

মোহাম্মদপুরে চুয়া সেলিম, ‘মাহী গ্রুপ’র জয় ও বোমা রতন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম, কিশোর গ্যাং ‘মাহী গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড জয় এবং তালিকাভুক্ত সন্ত্রাসী রতন ওরফে ‘বোমা রতন’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাদের কাছ থেকে অস্ত্র ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনই নিজ নিজ এলাকার অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তি এবং তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বছিলায় অবস্থিত র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অপরাধচক্রের অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জেনেভা ক্যাম্পের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম নিয়ন্ত্রক মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম (৪৪-৪৫ বছর)-এর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও বিস্ফোরক আইনসহ মোট ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা ও মাদক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি রাতে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

অন্যদিকে, চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জয় কিশোর গ্যাং ‘মাহী গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির সঙ্গে জড়িত ছিল। স্থানীয় ব্যবসায়ী, ভাড়াটিয়া ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরের ২৪ এপ্রিলও তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়া বিজলী মহল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে ‘বোমা রতন’কে। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও সিঁধেল চুরিসহ মোট ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি গুরুতর অপরাধের এবং ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। বোমা রতন দীর্ঘদিন ধরে গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গজনবী রোড এলাকা থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের

বিরোধীদলের ছায়া সরকারের মতো এবার কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করার ঘোষণা দিয়েছেন…

9 minutes ago

নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ

নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা…

11 minutes ago

আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার…

14 minutes ago

নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার নামে এক…

16 minutes ago

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে…

21 minutes ago

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

24 minutes ago

This website uses cookies.