Header Premium (728×90)

Categories: শিক্ষা

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রকে ঘিরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সভাপতি হিসেবে মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজু আরাফাত নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক চপল রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আতিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহিম খলিল ও মোশফিকুর রহমান ইমন।

সাধারণ সম্পাদক রাজু আরাফাত তার প্রতিক্রিয়ায় বলেন, বিভাগের সকল সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই পদ তার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

সভাপতি নজরুল ইসলাম বলেন, নবনির্বাচিত সভাপতি হিসেবে তিনি বিভাগের সব সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…

29 seconds ago

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল খেলতে নেমে মোস্তাকিম হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ…

48 seconds ago

বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে প্রশাসন। অভিযানে জনতা অটো…

1 minute ago

চেলসিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে ৭৫ লাখ পাউন্ডে দলে নেওয়ার বিষয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে একমত…

4 minutes ago

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদনের জন্য তোলা…

18 minutes ago

খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান

খুলনায় বিদ্যুৎ সাশ্রয় এবং সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও ওজোপাডিকোর যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক…

31 minutes ago

This website uses cookies.