একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত এবং কর্মক্ষম হয়, তবে ওই পরিবারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা এবং উৎসাহ প্রদান করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক এবং সাইকেল বিতরণ করা হয়। মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। তিনি আরও বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং সবাই ভালো থাকবে।
সরকারের দেওয়া অনুদান সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই অর্থ সবজি বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করলে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। এতে সন্তানদের পড়াশোনা, খাবার এবং চিকিৎসার ব্যয়ভার বহন করাও সহজ হবে। একটি নারীকে স্বাবলম্বী করা মানেই পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ এবং ৬৪ জন আদিবাসীকে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি মসজিদ ও মন্দিরেও অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রিয়াল মাদ্রিদে দর্শকদের দুয়োধ্বনি ও বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস জুনিয়রকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন কোচ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ঘটা করে ‘গরুভোজ’ আয়োজন করেছে একটি ছাত্রসংগঠন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান…
ভারতের উত্তর কলকাতায় একটি দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।…
ছাড়পত্র ছাড়াই কক্সবাজারের মেরিন ড্রাইভ–সংলগ্ন টুপটুপ রিসোর্ট পরিচালনা করা হচ্ছিল। এপ্রিলে পরিবেশ অধিদপ্তর রিসোর্টটিকে নোটিশ…
নেত্রকোণার কেন্দুয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে পৃথক অভিযানে এক নারীসহ তিনজনকে ছয় মাস করে…
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মতবিরোধ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন…
This website uses cookies.