কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাকিম সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে এবং সে সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। একই ঘটনায় স্রোতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম হোসেন (১২) নামে আরেক শিশুকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে এবং সেও একই মাদ্রাসার ছাত্র।
স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীসহ ৫-৬ জন শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মার পানিতে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে তীব্র স্রোতের কবলে পড়ে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানিতে ভেসে যেতে থাকে। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করলেও প্রবল স্রোতে মোস্তাকিম তলিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
ঘটনার পর থেকেই নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় জেলেরা মাছ ধরার জাল নিয়ে তল্লাশি চালাচ্ছেন। তবে নদীতে পানির তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোতের কারণে শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তিনি আরও জানান, খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা পৌঁছালে অভিযান আরও জোরদার করা হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা উদ্ধার কাজে সহযোগিতা করছেন। এদিকে, নিখোঁজ মোস্তাকিমের স্বজনরা নদীর তীরে উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন। তার বাবা রতন জমাদার জানান, আবাসিক থেকে পড়ালেখা করা তার ছেলে ছুটির দিনে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে এমন বিপদে পড়বে তা তারা কল্পনাও করেননি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় তারকাদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এর…
যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখে ফেরার পথে গরুবোঝাই নসিমন উল্টে একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যু…
সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার পরিবার জেল বা মৃত্যুদণ্ডের…
শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) শিশু বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. আ.ন.ম. নুরুল…
২০২৬-২৭ অর্থবছরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠাতে তথ্য এন্ট্রি ও…
২০২৬-২৭ অর্থবছরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ইএফটি পদ্ধতিতে টাকা পাঠাতে তথ্য এন্ট্রি ও সংশোধনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের…
This website uses cookies.