Header Premium (728×90)

Categories: সারাদেশ

যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। তারা একটি যাত্রীবাহী ভ্যানে চড়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমন ভ্যানটির সঙ্গে ধাক্কা খায় এবং একপর্যায়ে নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় শিশু দুটির বাবা সাধন কুমার ও তাদের মা আহত হয়েছেন। এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতের মধ্যে নসিমনের চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা বর্তমানে ভালো। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পূজা দেখতে গিয়ে একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম…

15 minutes ago

অ্যান কারসনের প্রবন্ধ: পৃষ্ঠারা যখন প্রেম করে

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট’ বইয়ের ‘মাই পেইজ মেইকস লাভ’ প্রবন্ধটির বাংলা…

15 minutes ago

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২০

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন এবং…

41 minutes ago

টাইগার শ্রফের ওপর হামলা: তারকাদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় তারকাদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এর…

55 minutes ago

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, টিভিতে দেখে জানল পরিবার

সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার পরিবার জেল বা মৃত্যুদণ্ডের…

1 hour ago

ডিগ্রিহীন ডা. নুরুল হককে আইসিএমএইচের শিশু বিভাগের প্রধানের দায়িত্ব

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) শিশু বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. আ.ন.ম. নুরুল…

2 hours ago

This website uses cookies.