Header Premium (728×90)

Categories: জাতীয়

আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওইদিন মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সোমবার অনুমোদন হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৬ই আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন যে, নতুন পে-স্কেল যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে। এছাড়া গত ২৯শে জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশন নিয়ে কাজ চলছে এবং তা শেষ হলে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী…

5 minutes ago

ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।…

7 minutes ago

এআই ব্যবহারে মারাত্মক জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ার শঙ্কা এমআইফাইভ প্রধানের

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক জৈব অস্ত্র তৈরির ঝুঁকি ও ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে…

10 minutes ago

বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন

বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…

24 minutes ago

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…

28 minutes ago

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলি সহায়তার প্রস্তাব সৌদির জন্য কৌশলগত ফাঁদ

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সহায়তা দেওয়ার ইসরায়েলি প্রস্তাবকে কৌশলগত ফাঁদ হিসেবে উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন,…

43 minutes ago

This website uses cookies.