Header Premium (728×90)

Categories: সারাদেশ

নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ

নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় রমরমা ইয়াবা ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকের এই অবাধ বিস্তারের ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই এলাকায় প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা ও সেবনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে বাবুর পুকুরপাড় এলাকায় মাদকসেবীদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। এলাকাবাসী আরও অভিযোগ করেন, এই মাদক ব্যবসার প্রতিবাদ করতে গেলে সাদ্দাম রেজার অনুসারীরা সাধারণ মানুষ ও পথচারীদের হুমকি-ধমকি প্রদান করেন, যার ফলে ভয়ে অনেকে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

মাদকের এই বিস্তারের কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং একডালা বাবুর পুকুরপাড় এলাকায় মাদকের আড্ডা ও অবৈধ ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনের। তার এই কার্যক্রমে ছাত্রদলের মান ক্ষুন্ন হয়েছে এবং কেন্দ্রীয় ছাত্রদল তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নাটোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি পুলিশের নজরে এসেছে। সাদ্দামকে নজরদারিতে রাখার জন্য সোর্স নিয়োগ করা হয়েছে এবং তাকে হাতেনাতে পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…

36 minutes ago

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী,…

58 minutes ago

সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…

2 hours ago

ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার

ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…

2 hours ago

ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…

2 hours ago

নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…

2 hours ago

This website uses cookies.