Header Premium (728×90)

কুমিল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

কুমিল্লার দেবিদ্বারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণখাড়া বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. খোরশেদ আলম (৫০) উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে এবং ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২৬শে জুলাই ব্রাহ্মণখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে খোরশেদ আলম ওই ১০ বছর বয়সী ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিন স্থানীয়রা শিক্ষক খোরশেদ আলমকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মারধর করেন এবং পরে ব্রাহ্মণখাড়া বটতলা বাজারের একটি চায়ের দোকানে হাত বেঁধে আটকে রাখেন। সে সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার পর খোরশেদ আলমের ছেলে আরিফ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগে মামলা করেন। ওই মামলার আসামিরা গত ৯ই আগস্ট আদালত থেকে জামিন পান। এছাড়া, ভুক্তভোগী ছাত্রীর দাদা বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ভুক্তভোগী ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন। গত তিন-চারদিন ধরে তিনি বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণখাড়া বটতলা বাজার থেকে তাকে আটক করা হয়। ঘটনার সময় শিক্ষক ও শিক্ষার্থীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যেখানে শিক্ষককে ক্ষমা চাইতে শোনা গিয়েছিল। এর আগে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাশেম মিয়া নামে একজনকে গ্রেপ্তার…

5 minutes ago

ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীদের সামলানো ও একক প্রার্থী নিশ্চিত করা…

16 minutes ago

সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল…

27 minutes ago

প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। মঙ্গলবার রাজধানীর হোটেল…

33 minutes ago

সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী

সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…

54 minutes ago

১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট?

দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…

1 hour ago

This website uses cookies.